নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,সিটি কর্পোরেশনের সকল সুবিধা পেতে ১ থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত এলাকাবাসীর যেন কষ্ট করে নগর ভবনে যেতে না হয় সেজন্য এখানে ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এখান থেকেই সিটি কর্পোরেশনে সব ধরণের সেবা সিদ্ধিরগঞ্জের ৯টি ওয়ার্ডের সর্বসাধারণ পাবেন। আমি আপনাদের মাঝে আসি নাকি না আসি সেটা আমি জানিনা,একমাত্র আল্লাহ জানেন। কিন্তু যে-ই আসুক, এসব কাজগুলি সে করে দিতে বাধ্য থাকবে। কারণ আমি অলরেডি এগুলো প্রজেক্টের মধ্যে দিয়ে দিয়েছি,ইন-শা-আল্লাহ আল্লাহ যাকে পছন্দ করবেন তার হাত দিয়েই কাজ করাবেন। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জে আদমজী কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্সের বিপরীতে ডেমরা-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের পাশে সিটি কর্পোরেশনের অধীনে সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধণ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি। পরে দোয়া ও মিলাদ শেষে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন আইভী।
বক্তব্যে ডা. সেলিনা হায়াৎ আইভী আরো বলেন,আমার ২৭ টা ওয়ার্ডে কোন কাউন্সিলরকে কখনও ভেদাভেদ করিনি এবং করবোওনা ইন-শা-আল্লাহ। আমি কখনও চিন্তা করিনাই কে কোন দল,কে কার লোক? আমি চেষ্টা করেছি আমার জনগণকে প্রাধান্য দেওয়ার জন্য। প্রত্যেকটা ওয়ার্ডের সাধারণ মানুষ যা চেয়েছে, আমি সেটাই করেছি। সিদ্ধিরগঞ্জে এমন কোন ওয়ার্ড নাই, যে অঞ্চলে রাস্তাঘাট পাকা হয় নাই, ড্রেণ নির্মাণ হয় নাই। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র মিনোয়ারা বেগম. প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল হক ভূঁইয়া, যুবলীগের নেতা জামান মিয়া, মিজানুর রহমান খাঁন রিপন ও জোবায়ের প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















