১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মানুষের সুমহান ঐতিহ্য: মেয়র হা‌সিনা গাজী

নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী বলেছেন, “জাতির পিতা সবসময় চাইতেন বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ একটি দেশ। যেখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম-কর্ম পালন করতে পারবেন। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাঁধা দিতে পারবে না। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার তার কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যেকোন সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। অতীতের যেকোন সময়ের চেয়ে বর্তমানে অন্যান্য ধর্মালম্বীরা বাংলাদেশে ভালো অবস্থানে রয়েছেন।”
হিন্দু সম্প্রদা‌য়ের সব‌চে‌য়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উপল‌ক্ষ্যে বৃহস্প‌তিবার (১৪ অ‌ক্টোবর) সন্ধ্যায় নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার তারা‌বো পৌরসভার দী‌ঘিবরা‌বো ও আড়িয়া‌বো এলাকার ৩ টি পূজা মন্ডপ পরিদর্শন কালে তি‌নি এসব কথা বলেন।
তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী বলেন, “”বাংলা‌দে‌শে নানা জাতি, ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের মানুষের সুমহান ঐতিহ্য। বাংলাদেশের মানুষ অনেক বেশি ধর্মপরায়ণ বলে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সর্বদাই সহনশীল। প্রত্যেক ধর্মের মানুষ স্ব-স্ব ধর্ম পালন করলেও উৎসবের আনন্দ সব ধর্মের মানুষ একসঙ্গে উদযাপন করে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যথার্থ বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার।”
‌তি‌নি ব‌লেন, “বিভিন্ন সময় স্বার্থান্বেসী মহল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশকে নস্যাৎ করতে চায়। আমাদের সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন, তারা‌বো পৌরসভার কাউ‌ন্সিলর মাহবুবুর রহমান জাকা‌রিয়া, তারা‌বো পৌরসভার কাউ‌ন্সিলর মাহফুজা আকতার ও জোসনা বেগম, আওয়ামীলীগ নেতা মোলজার হো‌সেন ও শ‌ফিকুল ইসলাম ম‌নিরসহ অনেকে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মানুষের সুমহান ঐতিহ্য: মেয়র হা‌সিনা গাজী

প্রকাশিত : ০৯:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১