চলচ্চিত্রকে বোঝা এবং শেখা কোনো নির্দিষ্ট সময়ে বাঁধা যায় না। নির্মাতাদের চলচ্চিত্রের সাথে বোঝাপড়া প্রতিনিয়ত হয়ে থাকে। সিনেমা প্যারাডাইস অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, চলচ্চিত্র দর্শনের উপর একটি কর্মশালা আয়োজন করতে যাচ্ছে।
ঊনবিংশ শতাব্দীর শেষভাগে চলচ্চিত্র জন্ম নেয়ার পর সকলের মনেই সংশয় ছিল চলচ্চিত্র আসলে শিল্প কি না। নাকি ছবি ধারণের যন্ত্রের মাধ্যমে বাস্তবকে ফিল্মবন্দী করা মাত্র। কিছুদিন যেতে না যেতেই রুডলফ আর্নহেইমের মতো তাত্ত্বিকগণ বুঝতে শুরু করেন চলচ্চিত্র শুধু শিল্প নয়, সবচেয়ে আধুনিক ও স্বতন্ত্র ধারার শিল্প। আমরা আমাদের এই বক্তৃতায় দেখব চলচ্চিত্রকে শিল্প বলার ক্ষেত্রে, সেই ত্রিশের দশকে, কোন যুক্তিগুলো উপস্থাপন করেছিলেন আর্নহেইম। এবং এখনকার প্রেক্ষাপটে এই যুক্তিগুলো সব খাটে কি না। আধুনিকতার নিরিখে আর্নহেইমের চলচ্চিত্র ভাবনার সাথে পরিচয় ঘটানোই এই বক্তৃতার মূল লক্ষ্য।
যে বিষয়গুলো কাভার করা হবে, সংক্ষেপে:
১. চলচ্চিত্রে স্থান-কাল-পাত্রের ব্যবহার।
২. মন্তাজের ব্যবহার
৩. নির্বাক ও সবাক চলচ্চিত্র
৪. ছবিতে রঙ ও আলোছায়া
৫. চলচ্চিত্রের সাথে থিয়েটার ও পেইন্টিংয়ের পার্থক্য
প্রধান আলোচক: বিধান রিবেরু
===================
বিধান রিবেরু সম্পর্কে:
প্রধান নির্বাহী, সংবাদ প্রকাশ।
২০০৫ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। কাজ করেছেন আরটিভি, বৈশাখী টেলিভিশন, এটিএন নিউজ ও এনটিভি অনলাইনে। স্নাতক করেছেন কম্পিউটার বিজ্ঞানে। আর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে, নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে। মাঝে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। ভারতের পুনেতে এফটিআইআই থেকে সম্পন্ন করেছেন ফিল্ম অ্যাপ্রেসিয়েশন কোর্স। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘চলচ্চিত্র পাঠ সহায়িকা’, ‘চলচ্চিত্র বিচার’, ‘শাহবাগ: রাজনীতি ধর্ম চেতনা’, ‘বিবিধ অভাব: লিওনার্দো লালন লাকাঁ’, ‘বলিউড বাহাস’ প্রভৃতি। প্রামাণ্যচিত্র নির্মাণের পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসবে বিচারক হিসেবেও কাজ করেছেন।
========================
এন্ট্রি ফি: ৫০০ টাকা
৪০০ রুপি
৬ ইউএস ডলার
গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
বাংলাদেশে:
বিকাশ অথবা নগদ: 01719223358 (personal)
ভারতে:
পেমেন্টের বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
========================
মাধ্যম/Platform:
অনলাইনে শিক্ষার্থীরা একটি ভার্চুয়াল রুমে উপস্থিত থাকবেন।
========================
নিবন্ধনের ধাপ:
১/কর্মশালার নির্ধারিত অর্থ পরিশোধ করে ট্রানজ্যাকশন আইডি সংরক্ষন করুন।
২/অর্থ পরিশোধ শেষে এই ফরমে নিবন্ধন সম্পন্ন করুন – https://forms.gle/dfjEjSe4xhANpwCZ8
৩/ নিবন্ধন করার ২৪ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন ইমেইল পেয়ে যাবেন।
**সনদপত্র দেয়া হবে।
যোগাযোগ/Contact:
=============
Email: cinemaparadiseschool@gmail.com
Website: www.cinemaparadiseschool.com
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























