১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নওগাঁয় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব

নওগাঁয় দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব। শুক্রবার (১৫অক্টোবর) শহরের ছোট যমুনা নদীতে দশমী তিথিতে বিভিন্ন মন্ডপ থেকে আসা দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব।
এর আগে এ বছরের মতো শেষবার পূজামণ্ডপে এসে ভক্তরা দেবীর পায়ের সিঁদুরে নিজেদের ভক্তি শ্রদ্ধায় রাঙিয়ে নেয়। দেবীর বিদায়ে অনেকে আবেগে অশ্রু ভারাক্রান্ত হয়ে পড়েন।

গত (১১ অক্টোবর) সোমবার ষষ্ঠী তিথিতে শুরু হয় এ উৎসব এবং (১৫ অক্টোবর) শুক্রবার দশমী তিথিতে বিভিন্ন মন্ডপ থেকে প্রতিমা নৌকায় চরিয়ে শহরের বুক বেয়ে চলা ছোট যমুনা নদীতে ঘুড়ে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় ৫ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব।

নওগাঁ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে- জেলার ১১ টি উপজেলায় মোট ৮১৯ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজোর আয়োজন করা হয়েছিল। এদের মধ্যে- নওগাঁ সদর উপজেলায় ১১৭টি, মহাদেবপুরে ১৫৮ টি, মান্দায় ১২৫টি, বদলগাছীতে ১০৬টি, পত্নীতলায় ৮১টি, নিয়ামতপুরে ৬৩ টি, রানীনগরে ৫১ টি, আত্রাইয়ে ৪৯ টি, ধামইরহাটে ৩৩টি, পোরশায় ১৮টি এবং সাপাহারে ১৭টি।

উল্লেখ্য: দেবী দুর্গা এবার মর্তলোকে এসেছেন ঘোড়ায় চেপে এবং বিদায় নিয়েছেন দোলায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

নওগাঁয় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব

প্রকাশিত : ০৬:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১