১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

মানিকগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামুন মিয়া (২৫) ও সবুজ মিয়া (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিরামপুর উপজেলার কৌড়ী কলেজে গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সঞ্জয় ও কার্তিক নামে দুজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার হান্নান মিয়ার ছেলে মামুন মিয়া ও সাটুরিয়া উপজেলার পাড় তিল্লি এলাকার মহিনুদ্দিনের ছেলে সবুজ মিয়া। নিহতরা দুজনেই পেশায় ইলেকট্রেশিয়ান।পুলিশ জানায়, সন্ধ্যায় পেশাগত কাজ শেষে একই মোটরসাইকেলে মানিকগঞ্জে ফিরছিলেন মামুন ও সবুজ। তাদের মোটরসাইকেলটি কৌড়ী এলাকায় পৌঁছালে বিপরীত
দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মামুন ও সবুজকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের মধ্যে সঞ্জয়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক। অপরদিকে কার্তিক নামে আরেকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

মানিকগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত : ০৫:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১