নওগাঁয় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে প্রাধন অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভুগী দুইশত (২০০জন) জনের মাঝে বিশটি (২০টি) স্প্রে মেশিন বিতরণ করেন নওগাঁ সদর-০৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে স্প্রে-মেশিন বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন সহ উপজেলা পরিষদ এবং পাট অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ উপকারভুগীরা উপস্থিত ছিলেন।




















