১১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সিদ্বিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধ থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সিদ্বিরগঞ্জের একটি জমির রাস্তা নিয়ে বিরোধে উভয়পক্ষ পাল্টাপাল্টি থানায় অভিযোগ দায়ের করেছে। এই বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। কয়েক বছর পূর্বে কদমতলী পশ্চিমপাড়া মদিনানগর এলাকায় মৃত ওয়াহিদ পাটোয়ারীর ছেলে সালাউদ্দিন পাঁচ শতাংশ জমি ক্রয় করেন জনৈক আলমগীরের কাছ থেকে। আলমগীর জানায়,মোট জমি ওই দাগে ৩০ শতাংশ এর মধ্যে দিয়ে ১০ ফুটের একটি রাস্তা রয়েছে উভয় পক্ষের জমি থেকে। কিন্তু সালাউদ্দিন ৫ ফুট এর স্থলে ৪ ফুট রেখে তার জমিতে বাড়ি নির্মাণ কাজ করছেন। সালাউদ্দিন বলেন,আমি ৪ ফুট রেখেছি বিপরীত দিকের জমির মালিকরা ও ৪ ফুট রাখলে কোন সমস্যাই নেই,তাছাড়া আমার আগে যারা বাড়ি করেছেন তারাও ৪ ফুটই রেখেছেন। কিন্তু মৃত সাহাবুদ্দিনের ছেলে শুক্কুর আলীর এই দাগে (নং এসএ ২৫১০, আর এস ৫১৩১) কোন জমি না থাকলেও ছলচাতুরী করে সালাউদ্দিনের নিকট ১ লাখ টাকা নিয়েছে। এবং নতুন আরও ২ লাখ টাকা দাবি করেন। তার দাবিকৃত টাকা তাকে না দেওয়ায় সে উল্টো থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে সালাউদ্দিনও শুক্রবার রাতে শুক্কুর আলীর নামে চাঁদা দাবির অভিযোগ এনে পাল্টা একটি অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান জমির মালিক সালাউদ্দিন।
এবিষয়ে শুক্কুর আলী বলেন, আমার বাবার জমি এখনো ওই একই দাগে রয়েছে। তাকে ১০ ফুট রাস্তা রেখে কাজ করতে বলেছি। তবে চাঁদা দাবির বিষয়টি তিনি তিনি এড়িয়ে যান।
দুটি অভিযেগের তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই রিপন খন্দকার বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

সিদ্বিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধ থানায় পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত : ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১