০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাকিব-মেহেদির দাপটে কাঁপছে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বল হাতে শুরুটাও হয়েছে দুর্দান্ত।

ম্যাচের তৃতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন সাইফউদ্দিন। দুর্দান্ত ইয়র্কারে স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েতজারকে বোল্ড করে দিয়েছেন তিনি। ৭ বল খেলে কোনো রানের দেখা পাননি স্কটিশ দলপতি।

এরপর আক্রমণে এসেই বাংলাদেশকে জোড়া আঘাত এনে দেন মেহেদি হাসান। প্রতিবেদন লেখার সময় স্কটল্যান্ডের স্কোর ১২ ওভারে ৬ উইকেটে ৫৬ রান। কালুম ম্যাকলয়েড ৪ ও রিচি বেরিংটন ২ রানে ব্যাট করছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাকিব-মেহেদির দাপটে কাঁপছে স্কটল্যান্ড

প্রকাশিত : ০৯:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১