১১:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

টাঙ্গাইলে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (১৮ অক্টোবর) টাঙ্গাইলে প্রথম বারের মতো যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে শেখ রাসেল দিবস। সকাল ৭ টায় শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন জেলা পুলিশ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের পক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। পরে শহীদ স্মৃতি পৌরউদ্যানে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯ টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণের আয়োজন হয়।
টাঙ্গাইল সার্কিট হাউসের সামনে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির উদ্যোগে শেখ রাসেল ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

টাঙ্গাইলে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস

প্রকাশিত : ০২:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১