শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে আজ ১৮ অক্টোবর প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী প্রতিটি উপজেলায় ১০০ (একশত) টি তাল চারা রোপন কর্মসূচি উদযাপন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন :- আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা চেয়ারম্যান, ভেড়ামার, কুষ্টিয়া। দীনেশ সরকার, উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া। ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, ভেড়ামারা, কুষ্টিয়া। আনোয়ারুল কবির টুটুল, মেয়র, ভেড়ামারা পৌরসভা। রেকসোনা খাতুন, সহকারী ভূমি কমিশনার, ভেড়ামারা, কুষ্টিয়া। আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ, ভেড়ামারা, কুষ্টিয়া। ফারুক আহমেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া। আবুল হাশেম, ভেড়ামারা উপজেলা ইঞ্জিনিয়ার, ভেড়ামারা, কুষ্টিয়া। শায়খুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া। জাহাঙ্গীর হোসেন জুয়েল, সভাপতি, ভেড়ামারা প্রেসক্লাব, ভেড়ামারা, কুষ্টিয়া। হেলাল মজুমদার, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক ও দৈনিক জাগো প্রতিদিন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তার ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে (বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শেখ রাসেল। তার জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।
শেখ রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত ঘোষণা করে সরকার।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















