১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বিরলে নাইট কোচ ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৫

দিনাজপুরের বিরলে নাইট কোচ ও সিএনজির (পাঙ্গলু) মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই এক তরকারী ব্যবসায়ী নিহত। আহত ৫ জন সিএনজি যাত্রী। সোমবার সকাল আনুমানিক ৭ টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক মহা সড়কের মেসার্স আলী ফিলিং স্টেশনের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে বিরল ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

আহতদের মধ্যে সিএনজি চালক মাসুদ রানা ((৩৫) ও সিএনজি যাত্রী আরিফ হোসেন (৩২) গুরুত্বর আহত বলে জানা গেছে।
বিরল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রির্পোট সম্পন্ন করে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ঘটনাস্থলেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে নাইট কোচ ও সিএনজি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বোচাগঞ্জগামী মের্সাস রাহবার এন্টার প্রাইজের একটি নাইট কোচ (ঢাকা-মেট্রো-ব-১৫-২৭৫৮) এর সাথে বোচাগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজির (পাঙ্গলু) যাত্রী নিয়ে দিনাজপুর যাচ্ছিল।

দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক মহসড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তৈয়বপুর নামক এলাকায় মের্সাস আলী ফিলিং স্টেশনের পাশে নাইট কোচ ও দ্রæতগামী সিএনজির (পাঙ্গলু) সাথে মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। এতে সিএনজির (পাঙ্গলু) একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। সিএনজির (পাঙ্গলু) চালকসহ আহত হয় ৫ জন।

নিহত কাচা তরকারী ব্যবসায়ী মমতাজ আলী মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে বলে জানা গেছে।

আহতরা হলেন, বিরল উপজেলার ভারাডাঙ্গী গ্রামের মকবুল হোসেনের ছেলে সিএনজির (পাঙ্গলু) চালক মাসুদ রানা (৩৫), অপর ৪ জন সিএনজির (পাঙ্গলু) যাত্রী বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমানের ছেলে তানজিমুল ইসলাম (৩৫), চেয়ারম্যান পাড়ার রুহুল আমীনের ছেলে ইসমাইল হোসেন (৩৪), ঢাকার সুলতান আলীর ছেলে সোহেল রানা (৩০) ও কক্সবাজারের সেরাজ উদ্দীনের ছেলে আরিফ হোসেন (৩০) বলে জানা গেছে।

আহতদের মধ্যে সিএনজির (পাঙ্গলু) চালক মাসুদ রানা ও সিএনজি যাত্রী কক্সবাজারের সেরাজ উদ্দীনের ছেলে আরিফ হোসেনের (৩০) অবস্থা গুরুত্বর এবং অন্যান্যরা শঙ্কামুক্ত বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, নিহত মমতাজ আলীর পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত নাইট কোচ ও সিএনজির (পাঙ্গলু) ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের এ ঘটনায় বিরল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

বিরলে নাইট কোচ ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রকাশিত : ০৪:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১