দিনাজপুরের নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের ম্যুরালে পুস্প্য স্থবক অর্পন ও শিশুদের নিয়ে জন্ম দিনের কেক কাটেন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এছাড়াও দিবসটি উপলক্ষে সেমিনার, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সয়ম উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ কামরুজ্জামান সরকার, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।




















