কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের জানুয়ারী থেকে (১৮অক্টোবর) পর্যন্ত প্রায় গত ১০ মাসে ৪৭১৬ টি বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলায় জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি লাখ ২৯ লাখ ৬০ হাজার টাকা। এসব মামলার মধ্যে বেশীরভাগই থ্রী হুইলার, ইজিবাইক,সিএনজিও ব্যাটারি চালিত রিকশা। কাঁচপুর হাইওয়ে পুলিশের ২৮ কিলোমিটার সীমানা বৃদ্ধি পাওয়ায় আনুষ্ঠিানিকভাবে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন পুলিশ সুপার আলী আহমেদ খান আনুষ্ঠানিকভাবে কাঁচপুর হাইওয়ের যাত্রা শুরু হওয়ার পর লোকবল ও বৃদ্ধি পায়।
সরেজমিনে দেখা যায়, হাইওয়েতে পুলিশী তৎপরতা থাকার পর ও শাখা প্রশাখা থেকে ব্যাটারি চালিত রিকশা,ইজিবাইক ও সিএনজি মহাসড়কে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ও নাছোড় বান্দা তারা ও সেগুলো মামলা দিয়ে আটক করে রাখছেন। কাঁচপুর হাইওয়ে থানার সদ্য যোগদানকারী ওসি মোঃ সাজ্জাদ করিম খান বলেন,মহামান্য হাইকোর্টের নির্দেশনায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মহাসড়কে,সিএনজি,লেগুনা, অটোরিকশা,ভটভটি,নছিমন করিমন ও ইজিবাইকসহ থ্রী হুইলার যানবাহন চলাচল দন্ডনীয় অপরাধ। এসকল যানবাহন মহাসড়কে পেলে মামলা দিয়ে নির্দিষ্ট পরিমাণে জরিমানা ইউক্যাশের মাধ্যমে আদায় করার ১৫ দিন পর ছেড়ে দেই। গত ৯ অক্টোবর কাঁচপুর হাইওয়ে থানায় ওসি হিসেবে যোগদান করেন মোঃ সাজ্জাদ করিম খান। তিনি এখানে জয়েন্ট করার পর গোলাকান্দাইল পাশায় মহাসড়কের পাশে দুটি অবৈধ জ্বালানী তেলের দোকান উচ্ছেদ করেছেন। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কঠোর হয়েছেন। মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। ৮৪ কিলোমিটার হাইওয়েতে সার্বক্ষণিক মনিটরিং করছেন ওসি সাজ্জাদ করিম খান। মহাসড়কে কোন নিষিদ্ধ থ্রীহুইলার যানবাহন চলতে দেওয়া হবেনা এবং মহাসড়কের পাশে কোন অবৈধ স্থাপনা থাকবেনা বলে ওসি সাজ্জাদ করিম খান জানিয়ে বলেন, ঘুষ দুর্নীতির উর্ধ্বে থেকে কাঁচপুর হাইওয়ে থানার সকল পুলিশ সদস্যকে মহাসড়কে কাজ করতে হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















