ভালুকায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ভালুকায় স্মৃতিসৌধ চত্ত¡র থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও ধর্মান্ধ গোষ্টী কর্তৃক দেশব্যাপী সন্ত্রাস,অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা বের করে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, আ’লীগ সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক হাজী রফিক, সাংগঠনিক সম্পাদক আফরোজ খান আরিফ, আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান পিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, যুবলীগের সাধারণ এজাদুল হক পারুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















