বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারাদেশের ন্যায় তানোর এলাকায় গত দুই দিন ধরে ঝড়ো বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমন চাষিরা। অধিকাংশ ক্ষেতের সব ফসল মাটির সাথে মিশে গেছে। ফসলের এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না অনেক কৃষক। এছাড়া এবার আমনে বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকরাও বুকে বেঁধেছিলো রঙ্গীন স্বপ্ন।২০/২৫দিন পরে যে ধান কৃষকের গোলায় উঠত কিন্তু হঠাৎ এই বৃষ্টিতে কৃষকের বুক ভরা স্বপ্ন এক নিমেশেই ভঙ্গ হয়ে গেছে। এখন শুধুই রয়েছে হতাশা।
তানোর পৌরসভার গুবিরপাড়া গ্রামের কৃষক হালিম বলেন, আমি প্রতি বারের ন্যায় এবার ও ১০বিঘা জমিতে রোপা আমন চাষ করেছি। ২০-২৫দিন পর মাঠ থেকে ফসল তুলে বাজারজাতকরণ করা যেতো।
চাপড়া গ্রামের কৃষক এমদাদুল হক বলেন,হঠাৎ দুইদিনের টানা বৃষ্টির কারণে তাদের সকল স্বপ্ন পানির নিচে। এখন প্রতি বিঘা জমিতে ৪থেকে ৫ধান ফলন কম হবেএ ক্ষতি পুশিয়ে উঠার নয়।
বিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকতা শামিমুল ইসলাম বলেন,এটাকে আমরা কোন ক্ষতি বলছি না। আগামিতে আর কোন ভারি বর্ষন না হলে ফসলের তেমন কোন ক্ষতি হবে না বলে জানান তিনি।




















