দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিরল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করে। এসময় নেতৃত্ব দেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্মসাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও আল্লামা আজাদ ইকবার লাবু। এছাড়া সমাবেশ ও শোভাযাত্রায় আওয়ামীলীগসহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বিরলে আওয়ামীলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
-
এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি - প্রকাশিত : ০৯:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- 106
ট্যাগ :
জনপ্রিয়




















