১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস পালিত

বেলুন উড়ানো, র‌্যালি, সড়ক পরিবহন আইন সম্পর্কে লিফলেট বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে নিরাপদ সড়ক দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব পাল, বিআরটিএ টাঙ্গাইল সার্কেল সহকারী পরিচালক মো. আলতাব হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক ঝান্ডা চাকলাদার প্রমুখ। এ সময় জেলা প্রশাসন, সড়ক বিভাগ, বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত : ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১