গোলাপগঞ্জে কারুজ্জামান (৪১) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের মৃত উস্তার আলীর ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কারুজ্জামান একটি মামলার (দায়রা নং-৫৯৬/১৭) সাজাপ্রাপ্ত আসামী ছিলো। সে পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।




















