জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী রবিবারের মধ্যে হাইকোর্টে আপিল করবে দুদক।
বুধবার সকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আমাদের আপিল প্রস্তুত হয়েছে। আশা করছি রবিবারের মধ্যে আপিল দায়ের হবে।
এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালাত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তবে মামলার অপর আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। বিশেষ জজ আদালতের ওই রায়ের পর থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, খালেদা জিয়া ওই মামলায় মূল অপরাধী। কিন্তু অন্য আসামিদের তুলনায় তার কম সাজা হওয়ায় দুদক সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।






















