১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মৌলভীবাজার জনতা ব্যাংক প্রধান শাখা কর্র্তৃক বর্ণাঢ্য র‌্যালী

শনিবার সকালে মৌলভীবাজার জনতা ব্যাংক প্রধান শাখা কর্তৃক এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে । র‌্যালীর মূল উদ্দেশ্য ছিল, সরকারী রাজস্ব ও বিভিন্ন সেবা ফি বাবত ট্রেজারী চালানের অর্থ “স্বয়ংক্রিয় চালান প্রক্রিয়ায়” গ্রহণের বিষয়টি তৃণমূল পর্যায়ে প্রচারের নিমিত্তে “রোড শো ” এর আয়োজন করা হয় । রোড শো-টি মৌলভীবাজার শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে “জনতা ব্যাংক” প্রধান শাখার সম্মুখে পৌছালে ব্যাংকের আঞ্চলিক প্রধান “দেবাশীষ দেব” র‌্যালীটির সমাপ্তি ঘোষনা করেন। রোড শো-তে “স্বয়ংক্রিয় চালান” প্রক্রিয়ার মাধ্যমে সরকারী রাজস্ব ফি, যেমন-পাসপোর্ট, আয়কর , ভ্যাট, শুল্ক, সারচার্জ এর অর্থ “জনতা ব্যাংক” এর সকল শাখায় গ্রহণ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় । এছাড়াও রোড শো-তে “ জনতা ব্যাংক লিমিটেডের” বিভিন্ন সেবা-সমূহ বিষয়ক লিফলেট পথচারীদের মধ্যে বিতরণ করা হয় । রোড শো চলাকালীন সময়ে রাস্তার উভয় পাশের ব্যবসা প্রতিষ্টান এবং পথচারীদের নিকট থেকে ব্যাপক সাড়া পাওয়া যায় । রোড শো তে “জনতা ব্যাংক লিমিটেড”, মৌলভীবাজার এরিয়া অফিসের প্রধান ব্যবস্থাপক “ দেবাশীষ দেব” সহ ১১টি শাখার ব্যবস্থাপকগন এবং বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

মৌলভীবাজার জনতা ব্যাংক প্রধান শাখা কর্র্তৃক বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিত : ০৬:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১