০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

লিটন-লাহিরুর উত্তপ্ত বাক্যবিনিময়

শ্রীলঙ্কার সঙ্গে শেষ কয়েক বছরে বাংলাদেশের সাক্ষাৎ মানেই যেন বাড়তি রোমাঞ্চ। সেটা খেলার কারণে হোক, কিংবা আনুষাঙ্গিক কোনো কারণে।

আরও একবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উত্তেজনা ছড়াচ্ছে। আজই যেমন, আউট হয়ে ফেরার পথে বোলার লাহিরু কুমারার সঙ্গে ধাক্কাধাক্কি লেগে গেল লিটন দাসের। ইনিংসের ষষ্ঠ ওভারে লিটন দাসকে আউট করে সম্ভবত স্লেজিং করেছিলেন লঙ্কান পেসার লাহিরু কুমারা।

তারপর দুজনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান দুজন। এ সময় লিটনকে ব্যাটকে লাঠির মতো করে ধরে মারের ভঙ্গিমা করতে দেখা যায়।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আম্পায়ার। ভাগ্য ভালো, শারীরিক কোনো সংঘর্ষ ঘটেনি। তবে মাঠের এই ঘটনার জন্য জরিমানার কবলে পড়তে হতে পারে লিটন-কুমারাকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

লিটন-লাহিরুর উত্তপ্ত বাক্যবিনিময়

প্রকাশিত : ০৪:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১