০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রথম ওভারেই নাসুমের আক্রমণ

অবশেষে একাদশে ফিরলেন বাঁহাতি স্পিনার নাসুম। আর সুযোগ পেয়ে দলকে সাফল্য এনে দিতে দেরি করলেন না।

শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই নাসুমকে দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে চার বলের মধ্যে সাফল্য এনে দেন নাসুম। দারুণ এক ডেলিভারিতে স্ট্যাম্প ভাঙেন কুশল পেরেরার। ক্রস খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন লঙ্কান ওপেনার (১)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। পাথুম নিশাঙ্কা ৩ আর চারিথ আসালাঙ্কা ৬ রানে অপরাজিত আছেন।

এর আগে নাইম শেখ আর মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রথম ওভারেই নাসুমের আক্রমণ

প্রকাশিত : ০৬:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১