১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে ইজিবাইকের চাপায় তিন বছরের শিশু অনিকা নিহত হয়েছে। আজ দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার রমজান আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, ওই শিশুর বাবা রমজান আলী ভায়াডাঙ্গা বাজার থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিল। এসময় বাড়ির সামনে ইজিবাইকটি গেলে বাবাকে দেখে মা’র কাছ থেকে দৌঁড়ে বাবার কাছে যাচ্ছিলো শিশু অনিকা। এসময় ভায়াডাঙ্গা বাজার থেকে যাত্রী নিয়ে আরেকটি দ্রুত গতির ইজিবাইক অনিকাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় শিশু অনিকা। এ ঘটনায় স্থানীয়রা ইজিবাইকটি আটক করলেও পালিয়ে যায় চালক।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন বছরের কন্যা শিশুটি বাড়ির সামনের সড়কে ইজিবাইকের চাপায় মারা গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৪:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১