ফেনীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সৌরভ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সৌরভ জেরার ছাগলনাইয়া উপজেলার নুরুল হকের ছেলে।
রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকালে ছাগলনাইয়া পৌর বাঁশপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে অসাবধানতাবশত পড়ে যায় সৌরভ। এরপর তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে সৌরভের মৃত্যু হয়।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।




















