১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

পছন্দের শটে আউট হলেন মুশফিক

২৬ রানে নেই ৩ উইকেট। শুরুতেই বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে উদ্ধারের চেষ্টা করছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ।

তৃতীয় উইকেট জুটিতে টাইগারদের এগিয়ে নিচ্ছেন এই যুগল। অভিজ্ঞ যুগলের ব্যাটে চড়ে যখন ঘুরে দাঁড়াচ্ছিল টাইগাররা, তখনই ভুল করে বসেন মুশফিক। ভাঙে ৩২ বলে ৩৭ রানের আশা জাগানিয়া জুটিটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬৭ রান। মাহমুদউল্লাহ ১৫ আর আফিফ হোসেন ১ রানে অপরাজিত আছেন।

আবুধাবিতে বেশ ইতিবাচকই দেখা যাচ্ছিল দুই ওপেনার নাইম শেখ আর লিটন দাসকে। লিটন তো প্রথম ওভারেরই শেষ দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান।

কিন্তু সেই শুরুটা বেশিদূর এগোতে পারেনি। মঈন আলির করা ইনিংসের তৃতীয় ওভারে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ হন লিটন (৮ বলে ৯)। পরের বলে তুলে মারতে গিয়ে মিডঅনে তুলে দেন নাইমও (৭ বলে ৫)। ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে বাংলাদেশ।

সেই চাপ আরও বাড়িয়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসান (৭ বলে ৪) অদূরদর্শী শট খেলে। ক্রিস ওকসের বলে শর্ট ফাইন লেগে তুলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার, দারুণ এক ক্যাচ নেন আদিল রশিদ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পছন্দের শটে আউট হলেন মুশফিক

প্রকাশিত : ০৫:১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১