১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে গেলে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে টাইগারদের।

টস জেতার পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড বলেছেন, ‘আমাদের সামর্থ্য আছে কিন্তু ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। দুইটা বদল এসেছে আমাদের দলে। সিমন্স নেই, অভিষেক হচ্ছে রস্টন চেজের। দলে জেসন হোল্ডারও ফিরেছে। ইনিংস উদ্বোধন করবে।

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমরা আগে বোলিং করবো। তাদের বড় ব্যাটিং অর্ডার আছে। আমরা তাদের অল্পতে আটকে সেটা তাড়া করতে চাই। নুরুল ও নাসুম খেলবে না।’

বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৩:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১