১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ফের কাঁদলেন রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ কাঁদলেন শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় সঙ্গীতের সময়ও। আবারও একই সময়ে কাঁদলেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে।

পাপুয়া নিউগিনি ম্যাচের পর বলেছিলেন তাদের যেন ছোট না করা হয়। এরপর আবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পাল্টা জবাব দিয়েছিলেন তার মন্তব্যের। সবমিলিয়ে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে দিয়েই কাটছে রিয়াদের সময়।

এবার ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে জাতীয় সংগীত গাওয়ার সময় আবেগী হয়ে পড়লেন তিনি; কাঁদলেন, চোখের পানি ঝরালেন! তার চোখ মোছার দৃশ্য ধরা পড়ল টিভি ক্যামেরায়।

শুরুটা বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষের পর। যেখানে হারের ধাক্কা সামলে ওঠার আগেই পাপন সমালোচনায় মুখর হলেন। একাদশ গড়া থেকে শুরু করে বরাবরের মতো চাঁছাছোলা কথায় তিরবিদ্ধ করেন জাতীয় দলের ক্রিকেটারদের। ব্যাপারটা ঠিক ভালো লাগেনি রিয়াদের। রক্ত-মাংসের মানুষ যে তিনি, সেটা মনে করিয়ে দেন।

ব্যাপারটা এখানেই শেষ হতে পারত। কিন্তু থামেননি নাজমুল হাসান পাপন, রিয়াদদের মনে করিয়ে দেন, ‘ক্রিকেটাররা মানুষ, বিসিবিতে যারা আছে, তারাও মা‌নুষ!’ সভাপতির পাল্টা বক্তব্যে যে মনে দুঃখ জমা হয়েছে রিয়াদের। এরপর সমালোচনায় সেটা আরও বেশি পাকাপোক্ত হয়েছে, সেটিই কি স্পষ্ট হলো?

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফের কাঁদলেন রিয়াদ

প্রকাশিত : ০৪:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১