নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নং ওয়ার্ডের সফল ও জননন্দিত কাউন্সিলর হজী মোঃ ওমর ফারুকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯অক্টোবর) সন্ধ্যা ৭ টায় মিজমিজি বাতানপাড়া ক্যানলপাড় এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মো.ইদ্রিস আলী সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১ নং ওয়ার্ডের সফল ও জননন্দিত কাউন্সিলর হজী মোঃ ওমর ফারুক। উঠান বৈঠকে নাসিক ১ নং ওয়ার্ডের সফল ও জননন্দিত কাউন্সিলর হজী মোঃ ওমর ফারুক বলেন,আমি আপনাদের এলাকার সন্তান,আমি আপনাদের ভোটে কাউন্সিলর হয়েছি। আমি দীর্ঘ পাঁচটি বছর এই এলাকার কাউন্সিলর হিসাবে আছি আপনাদের সুখে দুঃখে ছিলাম এবং থাকবো। আগামীতে আমি কাউন্সিলর হয় বা না হয়ে তারপরেও আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই। আমি মৃত্যুর আগ পর্যন্ত এলাবাসীর সেবা করতে চাই। সামনে নির্বাচন এসেছে আপনাদের কাছে আনেকে ভোট চাইতে আসবে আপনা মূল্যবান ভোট কাকে দিবেন,তাকে দিয়ে আপনার এলাকার উন্নয়ন হবে কী না,তাকে দিয়ে আপনাদের কাঙ্খিত সেবা পাবেন কীনা,তাই বলছি ভোট একটি আমানত যাকে দিবেন বুঝে শুনে দিবেন এটা আমার আনুরোধ। বিগত বছরেও যারা আপনাদের ওয়ার্ডে কাউন্সিলর ছিলো তারা কী উন্নয়ন করেছে আর আমি কী উন্নয়ন করেছি তা আপনাদের চোখর সামনে ভাসে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না বাস্তব উন্নয়ন করে দেখিয়াছি এবং সামনের দি্ন গুলোতে দেখাব।তাই আমার আনুরোধ আপনারা মিথ্যা প্রতিশ্রুতি কান দিবেন না
আমি কোন মাদক,সন্ত্রাস,
চাঁদাবাজদেরকে প্রশ্রয় দিনা আগামীতে দিব না।আমার কোন চাঁদাবাজির প্রয়োজন নাই। আমাদের যা আছে তা দিয়েই আমি চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আমার বাবার জন্য এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।
এসময় উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মো. গোলাম নবী,মো.হযরতআলী,মো.আউয়াল,মো.যুবলীগ নেতা নুরুল ইসলাম,মো. ইকবাল হোসেন,মো.রমজান হোসেনসহ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















