পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে ৪ হাজার পিচ ইয়াবাসহ এক ব্যাক্তিকে আটক করেছে আলীকদম সেনাজোনের সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ইয়াবা পাচারকালে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
সেনাজোন সুত্রে জানা যায়, আলীকদম সেনাজোনের ওয়ারেন্ট অফিসার একরামের নেতৃত্বে শনিবার (৩০অক্টোবর) বেলা ১১ টায় সেনাবাহিনীর একটি সি-টাইপ পেট্রোল চৈক্ষ্যং ইউনিয়নের রেফারপাড়ার কাকড়া ঝিরি এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ ইয়াং অং (৩৫) নামের ব্যাক্তিকে আটক করে। আটককৃত ইয়াং অং কুরুকপাতা ইউনিয়নের মাইক্র পাড়ার বাসিন্দা রেংথ ম্রো’র ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে আলীকদম সেনাজোনের ওয়ারেন্ট অফিসার একরাম জানান, আজ শনিবার কাকড়া ঝিরি এলাকায় ইয়াবা পাচাকালে ইয়াং অং কে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়, তার সাথে থাকা তার সহযোগী কৌশলে পালিয়ে যায়। এসময় আটককৃতের দেহ তল্লাশী করে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিয়মিত ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরেই তাকে পুলিশের কাছে হস্থান্তর করেছি।
এ ব্যাপারে জানতে চাইলে আলীকদম থানার ওসি তদন্ত শফিকুর রহমান ইয়াবাসহ এক ব্যাক্তির আটক হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















