০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ পালিত

সারা দেশের ন্যায় “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জেও কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ পালিত হয়েছে ।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে-অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর মেয়র ও সিরাজগঞ্জ কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পিপিএম মোঃ জসিমউদ্দিন চৌধুরী, সিরাজগঞ্জ কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরাম এর সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি হাসিবুল আলম বিপিএম বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছেন, ফলে আমরা আইন শৃঙ্খলা উন্নতি রাখতে পারছি। শহরের বিভিন্ন ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং হাতকে আরোও শক্তিশালী করতে হবে। বিশেষ করে মাদক ও বাল্য বিবাহ হাত থেকে বাচাঁতে এই সংগঠন টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ পালিত

প্রকাশিত : ০৭:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১