মুজিববর্ষে পুলিশ নীতি” জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনা জেলা পুলিশের উদ্যেগে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি পুলিশ সুপার কার্যালয় চত্বর থেকে বের করা হয়। রেলিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক এর সভাপতিত্বে ,জেলা পুলিশের আয়োজনে , প্রধান অতিথি ছিলেন ,বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি , মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী , বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। বিশেষ অতিথি ছিলেন , জেলা প্রশাসক হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা: মারিয়া হাসান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল মোতালেব মৃধা।
কমিউনিটি পুলিশিং ডে সভায় এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা থেকে কমিউনিটি পুলিশিং এর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান এর সঞ্চালনায়, সভায় বক্তব্য রাখেন, বিভিন্ন উপজেলা পর্যায়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি ,সম্পাদক। এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, তিনি বলেন পুলিশ ও কমিউনিটি পুলিশিং পারবে মাদক নির্মূল করতে।
অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক বলেন ,সনাতন অপরাধের পাশাপাশি নিত্য নতুন অপরাধ মোকাবিলায় প্রজ্ঞা ও প্রযুক্তির মেলবন্ধনে বাংলাদেশ পুলিশে নতুন ধারার যে পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত কমিউনিটি পুলিশিং উদ্ভাবনী পুলিশিং এর সে ধারাকে নিঃসন্দেহে আরও ফলপ্রসূ করবে। বঙ্গবন্ধুর হাতে গড়ে ওঠা এ স্বাধীন দেশের পুলিশ কমিউনিটি পুলিশিং চর্চার মাধ্যমে জনগণের সহযোগিতায় জনপ্রত্যাশা পূরণ করে ‘জনগণের পুলিশ’ হয়ে উঠবে— মুজিববর্ষের ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এই আমাদের দৃঢ় অঙ্গীকার।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















