০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে একই সাথে ৪ শিশুর মৃত্যু

নওগাঁয় শহরের আরজি-নওগাঁ মহল্লারিএকটি পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ একই সাথে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপূর আড়াইটার দিকে আরজি নওগাঁর নামা শেরপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

মৃত চার শিশু হলো, ওই এলাকার টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬), সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (১০)।

স্থানীয়রা জানান, দুপুরে তাদের বাড়ির পাশে ৬ শিশু কাদা-মাটি নিয়ে খেলছিল। কাদা মাটি তাদের শরীরে মেখে গেলে সবার অজানতেই ওই ৬ শিশু পাশের একটি পুকুরে পরিস্কার হতে যায়। এ সময় ৪ শিশু পুকুরে নেমে হাত-পা ও শরীর পরিস্কার করতে নেমে একে একে ৪ জনই ডুবে যায় পুকুরের পানিতে। অপর দুই শিশু পুকুরের পারে থেকে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাদের পরিবারের সদস্য ও স্থানীয়দের সংবাদ দেয়।

স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত পুকুরে অনেক খোজাখুজির এক পর্যায়ে ওই পুকুরে জাল দিয়ে খোঁজে ওই চার শিশুর মরদেহ উদ্ধার করে। পরে তাদেরকে নওগাঁ সদর হাসাপাতালে নিলে কতর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এদিকে চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের অ-জানতে তারা পুকুরে গোসল করতে নামলে এই ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে একই সাথে ৪ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৪:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১