০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীদের ট্রলার মাঝিকে মারধর করে নগদ টাকা ছিনতাইর অভিযোগ

মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দর ব্যবসায়ীদের ট্রলার মাঝিকে মারধর করে নগদ টাকা ছিনতাইর অভিযোগ পাওয়া গেছে। ট্রলার মাঝি রহমান বেপারী জানান, তিনি দীর্ঘদিন যাবত ট্রলার দিয়ে পাতারহাট বন্দরের ব্যবসায়ীদের বরিশাল বিভাগীয় শহরের মোকাম থেকে ক্রয়কৃত বিভিন্ন পন্য পরিবহন করে আসছেন। ফলে প্রতি সপ্তাহের নির্দিষ্ট সময়ে তাকে ব্যবসায়ীদের নগদ টাকা নিয়ে বরিশাল যাতায়াত করতে হয়। এরই ধারাবাহিকতায় তিনি শনিবার সন্ধ্যায় পাতারহাট বন্দরের বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে নগদ টাকা সংগ্রহ করেন এবং উক্ত টাকা নিয়ে (রবিবার) সকলে বরিশাল শহরে যাওয়ার প্রস্তুতি নিয়ে পাতারহাট বন্দর থেকে রাত আনুমানিক ১০ টার সময় মটর সাইকেলযোগে উপজেলার ১১নং চানপুর ইউনিয়নের কোলচরী গ্রামের বসত বাড়িতে রওয়ানা করেন। এসময় তাকে বহনকারী মটর সাইকেলটি পৌরসভার খেজুরতরী বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে পূর্বেথেকে ওৎপেতে থাকা পৌরসভার ৪নং ওয়ার্ড দূর্গাপুর এলাকার রিপন সিকদারের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গাড়ির পথরোধ করে তার উপর হামলা চালায় এবং তাকে এলোপাথাড়ি মারধর করে সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় তিনি ডাক-চিৎকার দিলেও হামলাকারীদের ভয়ে কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। এক পর্যায়ে হামলাকারীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি বসত ঘরে জিম্মি করে রাখে। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এসআই মিঠু সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয় দেলোয়ার সিকদারের বসত ঘর থেকে আহত অবস্থায় ট্রলার মাঝি রহমান বেপারীকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহতের পরিবার। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এসআই মিঠু’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয় দেলোয়ার সিকদারের বসত ঘর থেকে ট্রলার মাঝি রহমান বেপারীকে উদ্ধার করি। ট্রলার মাঝি রহমান বেপারী বর্তমানে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় এখনো কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীদের ট্রলার মাঝিকে মারধর করে নগদ টাকা ছিনতাইর অভিযোগ

প্রকাশিত : ০৪:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১