নওগাঁর বদলগাছীতে ইউপি নির্বাচন উপলক্ষে মনোয়ন ফরম তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে জমে উঠেছে চায়ের বিক্রি তিল পরিমাণ জায়গা নেই বসার । তাই দাঁড়িয়ে থেকেই চা খাচ্ছে অনেক জন সাধারন।
আগামী ২৮শে নভেম্বর নওগাঁর বদলগাছী উপজেলায় ৮টি ইউনিয়নে ইউপি নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ও প্রার্থীর সাথে আসা সমর্থকদের পদচারানায় মূখর হয়ে উঠেছে উপজেলা পরিষদ। সেই সাথে প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের ভীড়ে জমিয়ে উঠেছে চায়ের দোকানগুলি।
সরেজমিনে দেখাযায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বদলগাছী উপজেলার সামনে চায়ের দোকান গুলোতে বেড়েছে চা বিক্রি। চা দিতে হিমশিম খাচ্ছে দোকনিরা। তিল পরিমাণ বসার জায়গা নেই। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে চা বিক্রয় বেড়েছে কয়েকগুণ বলে চা বিক্রেতারা জানান।
উপজেলা পরিষদের গেটের ভীতরের চা বিক্রেতা মোয়াজ্জেম হোসেন বলেন, গত ১৪ আক্টোবর তফশিল ঘোষনার পর থেকে বেড়েছে চা বিক্রি। আগে দিনে চা বিক্রি হতো ১ শত থেকে ১৫০ কাপ। নির্বাচনের তফশিল ঘোষনার পর মনোয়ন ফরম নিতে আসছে চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীরা। তাঁদের সাথে আসা লোকজন ভীড় জমাচ্ছে চা দোকান গুলোতে এখন প্রতিদিন গড়ে ৭শ থেকে ১ হাজার কাপ চা বিক্রি হচ্ছে।
বদলগাছী ইউনিয়ন পরিষদের পার্শে চা দোকানী বিদ্যুৎ বলেন, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সর্বক্ষন লোকজন ভীর জমাচ্ছে চা খেতে। প্রার্থী সাথে আসা সমর্থকরা চা এর সাথে খাচ্ছে কেক, রুটি, কলা ও বিস্কুট খাচ্ছে। বিদ্যুৎ আরো জানায়, এই চা বিক্রয় করে তার সংসার চলে। বর্তমানে যে পরিমাণ চা বিক্রয় হচ্ছে এই ভাবে যদি সব সময়ই চা বিক্রয় হতো তাহলে আমরা চা দোকানীরা সুন্দরভোবে খেয়ে পড়ে বেঁচে থাকতাম।
উপজেলার গেটের সামনের চা দোকানদার জাহাঙ্গীর বলেন, নির্বচন কে ঘিরে বেড়েছে চা বিক্রি। প্রতিদিন এখন দোকানে বিক্রি হচ্ছে প্রায় ৭ থেকে ১০ হাজার টাকা।




















