০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কমছে তাপমাত্রা চলছে শীতের আগমনী বার্তা

দিনভর রোদের দেখা মিললেও নেই মাত্র কয়েকদিন আগের সেই গরমের তীব্রতা, বেলা শেষ হতে না হতেই হিমালয়ের শীতল বাতাস আর রাতের কুয়াশার বিন্দু বিন্দু জলকণায় বলে দিচ্ছে শীত আসন্ন। হিমালয়ের কাছের জেলা দিনাজপুরের ফুলবাড়ীতে সন্ধ্যা নামার সাথে সাথেই ঘনকুয়াশার চাঁদরে ঢাকা পড়ছে উত্তরের এই জনপথ।

বিস্তীর্ণ ফসলের মাঠে জমে থাকা কুয়াশার বিন্দু বিন্দু জলের কণা যেন শীতের সকালকে অভিবাদন জানানোর অপেক্ষার প্রহর গুনছে। আবার ভোর হতেই কুয়াশা ভেদ করে পুবের আকাশে সূর্যের উদয়, ঘাসপাতা আর ধানের কচি ডগায় মুক্তার মতো আলো ছড়িয়ে ভোরের শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সন্ধ্যা হলেই পড়তে শুরু করছে হালকা কুয়াশা,সেইসাথে হিমালয় থেকে বয়ে আসা বাতাসে অনুভ‚ত হচ্ছে মৃদু শীত। প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে এ জেলায় শীতের আগমন ঘটলেও এবার কার্তিক মাসের মাঝামাঝি সময়েই শীত অনুভূত হচ্ছে।

গত রোববার ভোরে দেখা যায়, কচি ধান পাতায় জড়িয়ে রয়েছে মুক্তোর মতো শিশির বিন্দু,ঘাসের ওপর ভোরের স‚র্য কিরণে হালকা লালচে রঙয়ের ঝিলিক দিচ্ছে বিন্দু বিন্দু শিশির কণা। এসব দৃশ্যই শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে উত্তরের এই জনপদকে।

শীত অনুভূত হওয়ায় ভোর সকালে উপজেলার গ্রামগঞ্জ ও শহরের অনেকেই নিজ নিজ গন্তব্যে বের হচ্ছেন হালকা গরম কাপড় গায়ে মুড়িয়ে।

স্থানীয়রা বলছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এ বছর আগাম শীত অনুভব হচ্ছে। দিনের বেলা কিছুটা গরম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথেই কুয়াশা পড়তে শুরু করছে সেইসাথে বইছে হিমালয়ের হিম বাতাস। রাত যত গভীর হচ্ছে কুয়াশা তত বাড়ছে মধ্যরাতে হালকা বৃষ্টির মতো টিপটিপ কুয়াশায় নেমে আসছে শীত। ভোরের প্রকৃতিতেও ঠাÐা ঠাÐা ভাব। কয়েক দিন থেকে শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই।

এদিকে গ্রামগুলোতে পুরনো কাঁথা নতুন করে সেলাই করে নিতে ব্যস্ত সময় পার করছেন নারীরা। বাড়ির পাঁশে গাছের নিচে বসে রঙ-বেরঙের সুতো দিয়ে তারা তৈরি করছেন কাঁথা আর সেই সাথে জমে উঠেছে গল্প এবং আড্ডা। বাজারে ধুনাইকাররা তুলা ধুনিয়ে লেপ তোষক তৈরী শুরু করেছে।

অপরদিকে প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতে না হতেই রঙ বেরঙের অতিথি পাখির করতালে বিভিন্ন খাল,বিল ও জলাশয় গুলোতে নানা প্রজাতির অতিথি পাখির আগমন শুরু হয়েছে। গ্রাম ও শহরের হাট-বাজারগুলোতে উঠতে শুরু করেছে ফুলকপি,বাঁধাকপি,মুলা,গাজর,টমেটোসহ নানা জাতের শীতের সবজি। শুরু হয়েছে ফুটপাতে শীতের পিঠা বিক্রি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

কমছে তাপমাত্রা চলছে শীতের আগমনী বার্তা

প্রকাশিত : ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১