০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কমলগঞ্জে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করলো নারী উন্নয়ন ফোরাম

গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীদের অন্তর্ভূক্ত করা দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০১ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও প্রিপট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা প্রিপট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী গোলাম রাব্বানীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ নারী উন্নয়ন ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ কৃষক দলের সদস্য সচিব আব্দুল আহাদ,মহিলা ইউপি সদস্য,মনিকা রায়,সন্ধ্যা পাল,সুফিয়া বেগম, অপরাজিতা সামিনা আক্তার,জলি বেগম,সেলি বেগম। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

কমলগঞ্জে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করলো নারী উন্নয়ন ফোরাম

প্রকাশিত : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১