১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালেন নামিবিয়া

টি-২০ বিশ্বকাপে সুপার-১২-এ আজ শুক্রবারের ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে মুখোমুখি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া।
টসে জিতে শুরুতেই নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠালেন এরাসমাস। শারজায় দুই দলই নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে বিকাল ৪টায়। কিউইরা প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে ও তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারায়। আজ তাদের সামনে অজানা নামিবিয়া। ঈগলসরা সুপার-১২ এ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে জুটেছে হার। শেষ ম্যাচে ভালো লড়াই করেছিল নামিবিয়া। ফলে আজ কিউইদের বিরুদ্ধে তারা যে কোনো অঘটন ঘটাতে পারবে না, সেকথা বলা মুশকিল। সত্যি যদি নামিবিয়ার বোলাররা আজ কিউইদের কড়া চ্যালেঞ্জ দিয়ে ম্যাচ জিতে নেয়, তাহলে সেটার সুবিধা পাবে ভারত। ফলে শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ কারা ২ পয়েন্ট তুলে নেয় সেদিকেই বিশেষ নজর থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালেন নামিবিয়া

প্রকাশিত : ০৪:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১