০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

৮৫ রানেই শেষ স্কটল্যান্ড, শামির হ্যাটট্রিক

প্রথম দুই ম্যাচ হারের পর সেমিফাইনালের সম্ভাবনা অনেকটাই ধূসর হয়ে গেছে ভারতের। তবে রানরেট বাড়িয়ে রাখলে একটা সুযোগ আসতেও পারে। সেই সুযোগেরই অপেক্ষায় বিরাট কোহলির দল। নিজেদের কাজটা সেরে রাখছে দারুণভাবে।

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর পর এবার আরেক আন্ডারডগ স্কটল্যান্ডকে মাত্র ৮৫ রানে গুটিয়ে দিয়েছে ভারত। জাদেজা-শামিদের বোলিং তোপে ইনিংসের ১৪ বল থাকতেই অলআউট হয়েছে স্কটিশরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ আত্মবিশ্বাসী শুরুই করেছিলেন ওপেনার জর্জ মুনসে। কিন্তু ভারতীয় বোলারদের তোপে ২৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে স্কটল্যান্ড। এই ২৯ রানের মধ্যে আবার ২৪ রানই (১৯) মুনসের।

পাওয়ার প্লে’তে অধিনায়ক কাইল কোয়েতজার (১) আর মুনসকে হারায় স্কটিশরা। ২ উইকেটে তোলে ২৭ রান। সপ্তম ওভারে এসে চার বলের মধ্যে রিচি বেরিংটন (০) আর ম্যাথু ক্রসকে (২) তুলে নেন রবীন্দ্র জাদেজা। বিপদে পড়ে স্কটল্যান্ড।

তারপরও ঝড়ো ব্যাটিংয়ে দলকে কিছুটা এগিয়ে নেন মাইকেল লিস্ক। ১২ বলে ২১ রান করা এই ব্যাটারকেও সাজঘরে ফেরান সেই জাদেজা।

৬৩ রানে ৬ উইকেট হারানো স্কটল্যান্ড শেষ ৪ উইকেটে যোগ করতে পেরেছে আর ২২ রান। এর মধ্যে মোহাম্মদ শামির করা ইনিংসের ১৭তম ওভারেই তারা হারায় ৩ উইকেট। একটি ছিল রানআউট।

সবমিলিয়ে ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা ৪ ওভারে ১৫ রানে ৩টি আর শামি ৩ ওভারে ১৫ রানে নেন ৩টি উইকেট।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

৮৫ রানেই শেষ স্কটল্যান্ড, শামির হ্যাটট্রিক

প্রকাশিত : ০৯:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১