০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ভারত এখন আফগানিস্তানের সমর্থক

টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে যখন অংকের হিসাবে নির্ভর করতে হয়, তখন এক দেশের ক্রিকেটাররাও অন্য দেশের সমর্থক হয়ে যায়। যেমন আগামীকাল রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আফগানিস্তানের সমর্থক হয়ে যাবে ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে জনগন। কারণ, ভারতের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে এই ম্যাচের ওপর। নিউজিল্যান্ড জিতে গেলে, কোহলিদের ব্যাগ গুছিয়ে ফেলতে হবে।

পাকিস্তান আর নিউজিল্যান্ডের কাছে বড় পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল হট ফেবারিট ভারত। পরে অবশ্য আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বিরাট কোহলির দল। কিন্তু এটুকুই যথেষ্ট নয়। রানরেটের হিসেবে পিছিয়ে পড়ায় ভারতকে এখন নিউজিল্যান্ডের পরাজয় কামনা করতে হচ্ছে। গ্রুপ-২ থেকে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। রবিবার বিকাল ৪টার ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে তারা সেমিতে উঠে যাবে। আর বাদ পড়বে ভারত।

গতকাল স্কটল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দেওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘দাপুটে পারফরম্যান্সে লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে পেরেছি। এখন ৭ তারিখের ম্যাচ নিয়ে আমরা কৌতূহল নিয়ে অপেক্ষায় থাকব। এই ম্যাচ নিয়ে বেশিকিছু বলব না, কারণ আমি জানি আমরা কেমন খেলতে পারি। প্রথম দুই ম্যাচে অনেক পারিপার্শ্বিকতা বুঝে উঠতে সময় লেগেছে আমাদের। আমি খুশি যে আমরা নিজেদের ফিরে পেয়েছি এবং যে ক্রিকেট আমাদের খেলা কথা, সেটি খেলতে পারছি।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভারত এখন আফগানিস্তানের সমর্থক

প্রকাশিত : ০৪:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১