০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ক্যারিবীয়দের উড়িয়ে সেমির পথে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ ছিল নিজেদের শেষ ম্যাচ। যে ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। গতবারের চ্যাম্পিয়নদের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি ছিল তাই শুধুমাত্র নিয়মরক্ষার। অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা এখনই নিশ্চিত হয়নি।

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় এই গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড এ ম্যাচে জিতলে অস্ট্রেলিয়াকে কোনো হিসেব করতে হবে না, সুপার টুয়েলভ থেকে সোজা নাম লেখাবে সেমিফাইনালে। কিন্তু দক্ষিণ আফ্রিকা (‍+০.৭৪২) জিতলে রান রেটের হিসেব সামনে চলে আসবে। ৪ ম্যাচে মোট ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় দক্ষিণ আফ্রিকা।

তবে অস্ট্রেলিয়ার জন্য ছিল সেমিতে ওঠার ক্ষেত্রে বড় একটি বাধা। যদিও ক্যারিবীয়দের ১৫৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২২ বল হাতে রেখেই ৮ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সে সঙ্গে সেমিতে খেলা প্রায় নিশ্চিতই করে ফেলেছে তারা।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে দলীয় ৩৩ রানে অ্যারোন ফিঞ্চের উইকেট হারালেও ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের অপরাজিত ফিফটিতে অস্ট্রেলিয়া ২৩ বল হাতে রেখে জয় তুলে নেয়। এ দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১২৪ রানের জুটি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ক্যারিবীয়দের উড়িয়ে সেমির পথে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৮:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১