০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে সেমিতে নিউজিল্যান্ড

ম্যাচটা ছিল নিউজিল্যান্ড আর আফগানিস্তানের। তবে এই ম্যাচে নিউজিল্যান্ডের হার চাইছিল ভারতও। তার ওপরই যে নির্ভর করছিল বিশ্বকাপে বিরাট কোহলিদের বাঁচা মরা! এমন এক ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। তাতে কার্যত এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে দলটির।

কেননা সোমবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচ বাকি থাকলেও, নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের পরাজয়ে আজই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ভারতের। অবশ্য শুধু ভারত নয়, আবুধাবির জায়েদ স্টেডিয়ামে কিউইদের ৮ উইকেটের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও। আর কিউইরা চলে গেছে সেমিফাইনালে।

দুই সহযোগী সদস্য দেশের বিপক্ষে জয় নিয়েই বিশ্বকাপ থেকে ফিরতে হচ্ছে টি-টোয়েন্টির নবশক্তি আফগানদের। আর পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গী হলো নিউজিল্যান্ড। সেমিতে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা জানা যাবে রাতের ম্যাচের পর।

অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ১২৪ রানের মামুলি সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। জবাবে রয়েসয়ে খেলে মাত্র দুই উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে কেইন উইলিয়ামসনের দল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে সেমিতে নিউজিল্যান্ড

প্রকাশিত : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১