০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ইংল্যান্ড

টি-টোয়েন্টিতে টস ভাগ্য যার, ম্যাচ ভাগ্যও অনেকটা তারই হয়। তো শুরুতেই সেই সৌভাগ্যের অধিকারী হলো নিউজিল্যান্ড। আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

তবে টস জিতে তিনি প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে।

কেন শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কেন উইলিয়ামসন, সে ব্যাখ্যাটাও সাথে সাথে দিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘উইকেট ভালো। তবে, ম্যাচের শেষের দিকে শিশির পড়বে। যে কারণে তখন বোলিং-ফিল্ডিং করা হবে খুব কঠিন। সে তুলনায়, পরে রান তাড়া করাটা হবে সহজ।’

উইলিয়ামসন মনে করছেন, এটি হবে দারুণ একটি ম্যাচ। দুই দলই শক্তিশালী। ইংল্যান্ড সব ডিপার্টমেন্টেই শক্তিশালী। সুতরাং, ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা হবে বেশ।

ইয়ন মরগ্যান টস জিততে না পারার আক্ষেপ থেকেই হয়তো বলে দিয়েছেন, ‘এটি তো আর ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে না!

ইংল্যান্ড একাদশ
জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, ইয়ন মরগ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল সান্তনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ইংল্যান্ড

প্রকাশিত : ০৭:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১