সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এই তিন ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, অনিবার্য কারণে আগামী ১৩ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য তিন ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার তারিখ নির্ধারণ হলে তা জানানো হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সিনিয়র অফিসার (আইটি) পদের পরীক্ষা শনিবার (১৩ নভেম্বর) এবং অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরবর্তী সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















