০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানকে সতর্ক করলেন ইনজামাম

সুপার টুয়েলভে ‘পাঁচে-পাঁচ’ করে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। আজ দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। সেমির আগে অস্ট্রেলিয়া দল সম্পর্কে পাকিস্তানকে সতর্ক করেছেন ইনজামাম উল হক।

দেশটির কিংবদন্তি অধিনায়কের ধারণা, আজ মরণকামড় দিতে পারে অস্ট্রেলিয়া। তবে ম্যাচ শুরুর আগে নিজের দেশকেই ফেভরিট মানছেন ইনজামাম। একইসঙ্গে অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিতে নিষেধ করেছেন কিংবদন্তি পাকিস্তানি ব্যাটার।

নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘অস্ট্রেলিয়া বড় মঞ্চের দল। ম্যাচ যত কঠিন হয়, তারা (অস্ট্রেলিয়া) তত ভালো খেলে। তাদেরকে হারাতে হলে মাঠে পাকিস্তানের সেরাটা দেওয়ার কোনো বিকল্প নেই।’

ইনজামামের মতে, ফাখর জামান ছাড়া পাকিস্তানের সব ব্যাটার ফর্মে আছেন। সেখানে অস্ট্রেলিয়ার শুধু টপঅর্ডার ভালো খেলছে। দুই দলের ব্যাটিংয়ের তুলনা করতে গিয়ে এই কিংবদন্তির বক্তব্য, ‘ভারত-পাকিস্তান ম্যাচ থেকেই পাকিস্তানি ব্যাটাররা দুর্দান্ত ফর্মে আছে। সেখানে অজিদের ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ- এই তিন ব্যাটারই ভালো খেলছে। তাদের (অস্ট্রেলিয়া) মিডলঅর্ডার অনেকদিন ধরে ভালো খেলছে না।’

বুধবার আবুধাবিতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। আজকের ম্যাচের জয়ী দল ১৪ নভেম্বর দুবাইয়ে শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পাকিস্তানকে সতর্ক করলেন ইনজামাম

প্রকাশিত : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১