১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

১০ ওভারে বাবরকে হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৭১

টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৪৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। এরপরেই পাকিস্তানের রানের লাগাম টেনে ধরেন অস্ট্রেলিয়ার বোলাররা। জাম্পা ও ম্যাক্সওয়েলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় ৭১। ৩৪ বলে ৩৯ রান করে জাম্পার বলে ফেরেন বাবর আজম।
জাম্পার করা সপ্তম ওভারে মাত্র ৪ রান করলে সাত ওভারে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় ৫১ রান। বাবর আজম ২৫ ও মোহাম্মদ রিজওয়ান ২১ রান করে ব্যাট করছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল পাকিস্তান। আবার ক্রিকেটের বিশ্বমঞ্চের নক-আউট ম্যাচে কখনই পাকিস্তানের কাছে হারেনি অস্ট্রেলিয়া। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে পাকিস্তান। তবে পাকিস্তানকে আত্মবিশ্বাস যোগাবে দারুণ এক পরিসংখ্যান।

আরব আমিরাতে খেলা আগের ১৬ টি-টোয়েন্টিতেই জিতেছে পাকিস্তান। রোমাঞ্চকর আবহ নিয়ে শুরু হওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। দুবাইয়ে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

পাকিস্তান একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১০ ওভারে বাবরকে হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৭১

প্রকাশিত : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১