টি-টোয়েন্টিতে চিরাচরিত নিয়ম, টস জিতলেই বোলিং। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে নিয়মের ব্যত্যয় ঘটালেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তানকে।
ফাইনালে যাওয়ার লড়াই। পুরো টুর্নামেন্টজুড়ে দাপট দেখানো পাকিস্তানের সামনে চ্যালেঞ্জ নিজেদের আধিপত্য ধরে রাখা। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য তাদের থামিয়ে দেওয়ার লড়াই।
এমন সমীকরণ সামনে রেখে এবারের টি-টোয়েেন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না এনেই সেমিফাইনালে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও পকিস্তান। ম্যাচের আগে মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিককে নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও একাদশে আছেন দুজনেই।
টুর্নামেন্টে দাপট দেখালেও পরিসংখ্যান অবশ্য পক্ষে নেই পাকিস্তানের। বিশ্বকাপের নক আউট পর্বে কখনোই অজিদের হারাতে পারেনি তারা।
একাদশ-
পাকিস্তান : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড , প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড

























