০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন খরা এবার কি ঘুচবে?

২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। ‘সেমিফাইনালের দল’ নিউজিল্যান্ড গত চার বিশ্বকাপের তিনটিতেই ফাইনালে! বুধবার ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে আরেকটি ফাইনালের পাশাপাশি কেন উইলিয়ামসনরা নিয়েছেন মধুর প্রতিশোধ। ২০১৯ সালে লর্ডসের মহাকাব্যিক ফাইনালে উত্তেজনা-উন্মাদনা, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল শেষে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে শিরোপা জিতেছিল যে ইংল্যান্ডই। ড্যারিল মিচেলের তখনো অভিষেক হয়নি। শিরোপা হারাতে দেখে কাঁদছিলেন ফুঁপিয়ে। সেই মিচেলের ব্যাটেই স্বপ্নপূরণ। মধুর প্রতিশোধ নিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ১৬৬ রানের চ্যালেঞ্জ একটা সময় পাহাড় সমান হয়ে পড়েছিল কিউইদের জন্য। শেষ ৪ ওভারে দরকার ছিল ৫৭ রান! ড্যারিল মিচেলের ৪৭ বলে ৭২ রানের বিস্ফোরণে সেই পাহাড়ও টপকে যায় নিউজিল্যান্ড। অথচ তখনো বাকি পুরো এক ওভার! নিউজিল্যান্ডের পরিচিতি ‘সেমিফাইনালের দল’। ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ছয়বার! টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুবার বাদ পড়েছে শেষ চার থেকে। ওয়ানডেতে টানা দুইবার ফাইনাল খেলে কাটিয়েছিল খরাটা। সপ্তমবার এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছেই হেরেছিল নিউজিল্যান্ড। গতকালের জয়ে মনের জ্বালাটা জুড়ানোরই কথা তাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এত দিন সর্বোচ্চ ১৪০ রান তাড়া করেই জেতার নজির ছিল কিউইদের। আবুধাবিতে বদলাল সেই ইতিহাসও।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন খরা এবার কি ঘুচবে?

প্রকাশিত : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১