০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সীমান্তে বিএসএফের গুলি, অন্তত দুই বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তত দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার ভোরের দিকে ওই সীমান্তে এ ঘটনা ঘটে। এ বিষয়ে এখন পর্যন্ত বিজিবি কিছু জানায়নি। দুটো লাশ এখনো সীমান্তের ভারতীয় অংশে পড়ে রয়েছে বলে সূত্র জানায়।

নিহতরা হলেন গোড়ল ইউনিয়নের মালগড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী।

গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানান, ওই দুই বাংলাদেশিসহ কয়েকজন ভারতীয় গরু আনতে সীমান্তে গেলে বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদুজ্জামান ও মোসলেম।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান কয়েকজন রাখাল। ভোরে গরু নিয়ে ফেরার সময় সীমান্ত অতিক্রমকালে টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভাণ্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ভাসানী ও ইদ্রিস।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

সীমান্তে বিএসএফের গুলি, অন্তত দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত : ০১:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১