দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক মেহেদী হাসান বাবুর মাতা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের বড় বোন হাসিনা বেগমের (৫২) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জরইন গ্রামে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক নূর উর রহমান মাহামুদ তানিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাব এডিটর রনক ইকরাম, ইঞ্জিনিয়ার বাছির খান সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ জানাযায় অংশগ্রহন করেন।


























