ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১২নভেম্বর) বিকালে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৫৩১ জন প্রতিদ্ধন্ধি প্রার্থী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বিজিবি’র ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল ফেরদৌস কবির, র্যাব-১৪ এর অধিনায়ক রফি উদ্দিন মো. যুবায়ের, পুলিশ সুপার মো. আনিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান ও সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন।
সভায় উপস্থিত প্রার্থীদের উদ্যেশ্যে নির্বাচনের আচরণবিধি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান। নির্বাচনে ব্যয়ের পরিমাণ, পোষ্টার সাঁটানো, পথ সভা, উঠান বৈঠক, নির্বাচনী ক্যাম্পসহ নির্বাচনী প্রচারণার সকল বর্জনীয় ও করণীয় বিষয় গুলো ব্যাখ্যা করেন। দলীয় ও স্বতন্ত্র প্রার্থী বলতে কিছু নেই। সকল প্রার্থীর জন্য আইন সমান। নির্বাচন হবে সুষ্ঠ্যু অবাধ ও নিরপেক্ষ। কোন ধরণের বল প্রয়োগ, বিশৃঙ্খলা, অনিয়ম ও জালিয়াতি বরদাশত করা হবে না। আইন হাতে তুলে নিলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে চাই।
উল্লেখ্য আগামী ২৮শে নভেম্বর ২০২১খ্রিঃ সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























